Advance Digital Teachers Training Program : Live Class-Batch 17
About Course
কোর্স নাম: অ্যাডভান্স ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম
উদ্দেশ্য: কোর্স তৈরী, LMS ওয়েবসাইট ব্যবস্থাপনা ও ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে কোর্স সেল করা।
কোর্সের সংক্ষিপ্ত বিবরণ:
এই প্রশিক্ষণ প্রোগ্রামটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শিক্ষকদের জন্য, যারা ডিজিটাল দক্ষতা অর্জন করে অনলাইনে নিজের কোর্স তৈরি এবং বিক্রয় করতে চান। এখানে আপনি কোর্স তৈরি থেকে শুরু করে একটি প্রফেশনাল ওয়েবসাইট ব্যবস্থাপনা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS) সেটআপ এবং ফেসবুক, ইমেইল ও অন্যান্য ডিজিটাল মার্কেটিং কৌশল ব্যবহার করে কোর্স সেল করা শিখবেন।
কেন এই কোর্সটি করবেন?
বর্তমান ডিজিটাল যুগে অনলাইন কোর্স তৈরি এবং বিক্রয় একটি লাভজনক পেশা। তবে এটির জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং দক্ষতা। এই কোর্সটি আপনাকে প্রাথমিক ধারণা থেকে অ্যাডভান্সড কৌশল পর্যন্ত শেখাবে, যা আপনাকে একজন সফল অনলাইন কোর্স ক্রিয়েটর হিসেবে গড়ে তুলবে।
আপনি কী কী শিখবেন?
- কোর্স তৈরি:
- প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটিং এবং কনটেন্ট মডিউল ভাগ।
- ভিডিও রেকর্ডিং এবং এডিটিং টুলসের ব্যবহার।
- প্রমোশনাল কনটেন্ট তৈরিতে স্মার্ট টুলসের ব্যবহার।
- লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS):
- WordPress ব্যবহার করে LMS সেটআপ।
- Tutor LMS প্লাগইন এবং Graphy প্ল্যাটফর্মে কোর্স আপলোড।
- কোর্স এনরোলমেন্ট এবং শিক্ষার্থীদের কার্যক্রম ট্র্যাক করা।
- ডিজিটাল মার্কেটিং:
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং এসএমএস মার্কেটিং।
- পেইড অ্যাড এবং রি-টার্গেটিং ক্যাম্পেইন পরিচালনা।
- SEO অপ্টিমাইজেশনের মাধ্যমে অর্গানিক সেল বৃদ্ধি।
- কোর্স সেলস প্রসেস:
- ফানেল তৈরি এবং কাস্টমাইজড মার্কেটিং কৌশল।
- পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন।
- অটোমেটেড পেমেন্ট ম্যানেজমেন্ট।
কোর্সের বৈশিষ্ট্য:
- ইন্টারেক্টিভ ক্লাস: লাইভ এবং প্রাক-রেকর্ডেড সেশন।
- প্র্যাকটিক্যাল প্রজেক্ট: প্রতি মডিউলের সাথে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা।
- প্রিমিয়াম টুলস অ্যাক্সেস: Canva, iTop Screen Recorder, Camtasia, Smart Pen Software, Smart Board Software এবং WordPress Premium Themes & Plugins-এর মতো টুলস ব্যবহারের সুযোগ।
- সার্টিফিকেট প্রদান: কোর্স শেষে সাফল্যের প্রমাণপত্র।
- মেন্টরশিপ প্রোগ্রাম: কোর্স শেষে ব্যক্তিগত সহায়তা।
কোর্সের সময়কাল:
- ২ মাস ১৫ দিন।
- প্রতি সপ্তাহে তিনটি ক্লাস (শনিবার, সোমবার এবং বুধবার)।
- মোট ৩২ টি ক্লাস।
কাদের জন্য এই কোর্সটি উপযুক্ত?
- শিক্ষকগণ যারা অনলাইনে নিজের কোর্স তৈরি এবং বিক্রয় করতে চান।
- উদ্যোক্তা এবং পেশাজীবী যারা নতুন প্যাসিভ ইনকাম উৎস খুঁজছেন।
- শিক্ষাবিদ যারা শিক্ষার্থীদের জন্য ইন্টারেক্টিভ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে চান।
কোর্সের শেষে কী অর্জন করবেন?
- একটি পূর্ণাঙ্গ অনলাইন কোর্স তৈরির দক্ষতা।
- নিজের LMS ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা করার ক্ষমতা।
- ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোর্স সেল করার কৌশল।
- ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জন এবং নিজের কোর্সের বিক্রয় বৃদ্ধি করার সুযোগ।
এই প্রশিক্ষণ প্রোগ্রামটি আপনাকে অনলাইনে নিজের দক্ষতা বিকশিত করতে এবং সফল ডিজিটাল শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। সরাসরি আপনার ডিজিটাল ক্যারিয়ার শুরু করতে আজই এনরোল করুন!
কোর্স ইন্সট্রাক্টর পরিচিতি (Instructor Bio):
SM Wahab – একজন অভিজ্ঞ ডিজিটাল এডুকেশন স্ট্র্যাটেজিস্ট, যিনি শতাধিক শিক্ষকের অনলাইন কোর্স সফলভাবে বাজারজাত করতে সাহায্য করেছেন।
তিনি ১৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষক এবং ১০ বছরের অভিজ্ঞ সার্টিফায়েড ডিজিটাল মার্কেটার।
বর্তমানে তিনি GrowBizIT-এর CEO এবং এই কোর্সে তিনি নিজেই ক্লাস নিবেন হাতে-কলমে শেখানোর পদ্ধতিতে।
Course Content
মডিউল ১: কোর্স তৈরির ধারণা ও প্রয়োগ
-
1. কোর্স তৈরির গুরুত্ব এবং বর্তমান সময়ের প্রয়োজনীয়তা
-
2. কোন বিষয়ে কোর্স তৈরি করবেন এবং টার্গেট অডিয়েন্স নির্ধারণ
-
3. একটি প্রফেশনাল কোর্স প্ল্যান তৈরি করা
-
4. স্ক্রিপ্ট রাইটিং এবং মডিউল ভাগ করা
-
০৫. পরিচিতি পর্ব + ক্যানভা টুলের ডক্স ফাইল কিভাবে তৈরী করবেন+ ক্যানভা প্রো অ্যাকাউন্ট অ্যাক্সেস
00:00 -
০৬. ক্যানভা ডক্স এ পাই চার্ট ও অন্যান্য জিনিষের ব্যবহার + সহজে ক্যানভা প্রেজেন্টেশন বানানোর টেকনিক পার্ট – ০১
01:36:12 -
০৭. ক্যানভা এআই ব্যবহার করে প্রফেশনাল প্রেজেন্টেশন বানিয়ে ক্লাস নিতে পারেন + ক্যানভা টেমপ্লেট ব্যবহার করে ফেসবুক পোষ্ট, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ইত্যাদি প্ল্যাট ফরমের পোষ্ট ডিজাইন করতে পারেন + কিভাবে লোগো ও নিজরে প্রফাইল পিকচার বানাতে পারেন
01:31:06 -
০৮. কিভাবে edu.growbizit.com এ আপনার একটি একাউন্ট তৈরী করবেন এবং পেইড কোর্স দেখবেন + ক্যানভা দিয়ে Resume ও Business Card, সাটিফিকেট তৈরি, Invoice ইত্যাদি তৈরী করবেন
01:27:12 -
০৯. ক্যানভা দিয়ে ইনফোগ্রাফিক্স, ই-বুক তৈরী, ভিডিও তৈরী ফান্ডামেন্টাল, লোগো ভিডিও কিভাবে বানাবেন
01:29:14 -
১০. ক্যানভা দিয়ে কিভাবে শত শত রিল ভিডিও এক ক্লিকেই বানিয়ে ফেলা যায়
01:21:06 -
১১. কিভাবে ওয়ার্ড ফাইলে এআই ব্যবহার করে দ্রুত লেখালেখি করবেন এবং কিভাবে ক্যামটাসিয়া স্ক্রিণ রেকর্ডার সফটাওয়্যার ব্যবহারে করে ক্লাস লেকচার তৈরী করবেন + ক্যামটাসিয়া কিভাবে আপনার কম্পিউটারে ইনস্টল ও প্রো ভার্সন অ্যাক্টিভ করবেন
01:44:25 -
১২. ক্যামটাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে লেকচার রেকর্ড ভিডিওকে কোর্স লেকচার কিভাবে বানাবেন
52:49 -
১৩. কিভাবে সঠিক নিয়মে আপনার স্বপ্নের বিজনেস এর নাম পছন্দ করবেন
01:02:42 -
১৪. বিজনেসের নাম ফিক্স করার পর স্লোগান কিভাবে বানাবেন + কিভাবে ব্র্যান্ড তৈরী করবেন + আপনার বিজনেসের জন্য SWOT Analysis করবেন
01:33:19 -
১৫. কিভাবে আপনার বিজনেসের নামের সাথে মিলিয়ে ফেসবুক ও ইউটিউব URL/Handle Fix করবেন + Google Drive, Dropbox & Google Doc কিভাবে ব্যবহার করবেন
00:00 -
১৬. টিচিং পারপাস কিভাবে গুগল মিট, গুগল স্লাইড ও জেমিনি এআই ব্যবহার করবেন
01:30:39 -
১৭. জনপ্রিয় AI টুলস সমূহের (CoPilot, Claude.ai, Meta Ai, Google Flow ও DeepSeek) প্র্যাকটিক্যাল ব্যবহার এবং সঠিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং
01:38:55 -
১৮. QuickNote Whiteboard- Smart Board কিভাবে ব্যবহার করবেন এবং গ্রাফিক্স প্যাড ব্যবহার করে কিভাবে লেখালেখি করবেন
01:10:51 -
১৯. NoteBookLM ব্যবহার করে কিভাবে টিচিং রিসোর্স তৈরী করতে পারি + Google AI Studio দিয়ে কিভাবে প্রফেশনাল ভয়েস ওভার তৈরী করতে পারি
01:28:40 -
২০. Educational AI For a Teacher: MathGPT, AccountingGPT, PhysicsGPT, ChemGPT এর ব্যবহার + How to Use or create Simulator for Visual Teaching + PDF Xchange Software ব্যবহার করে অধ্যায় ভিত্তিক ছোট ছোট খন্ডে পাঠ্য বইকে ভেঙে ফেলে এআই দিয়ে কন্টেন্ট বানানো
02:10:43 -
২১. AI for Teaching & Creating Teaching Content + Diffit & Brisk Teahing Software ব্যবহার করে দ্রুততম সময়ে মানসম্মত টিচিং রিসোর্স তৈরী করবেন
01:38:34 -
২২. মোবাইল এর বিভিন্ন সফটওয়্যার কিভাবে আপনার ডেইলি লাইভ গবেষণার একটি ডিভাইস হতে পারে + গাণিতিক সমীকরণ ওয়ার্ড ফাইলে কিভাবে সহজে টাইপ করবেন + ইন্ট্রো ও আউটট্রো ভিডিও কিভাবে ক্যানভা দিয়ে বানাবেন
01:30:58 -
২৩. Smart Board Software দিয়ে কিভাবে আপনি ল্যাপটপ বা ডেস্কটপ কে আধুনিক স্মার্ট বোর্ড বানাবেন (বেঁচে যাবে লক্ষ টাকা!))
01:24:50 -
২৪. লাইভ প্রজেক্ট – ১: ভিডিও লেকচার স্ক্রিন রেকর্ড করা এবং মাইক্রোসফট এজ ব্রাউজার এ পিডিএফ ফাইল ওপেন করে অ্যানোটেশন পদ্ধতিতে পড়ানো
01:16:15 -
২৫. লাইভ প্রজ্ক্ট -২: পিডিএফ এর সাথে পেন + স্মার্ট বোর্ড ও পেন ব্যবহার করে ক্লাস লেকচার রেকর্ড কিভাবে করবেন
00:00 -
২৬. প্রেজেন্টেশন এর উপর ক্লাস রেকর্ড করা + রেকর্ডকৃত ভিডিও কে লাইভ সার্ভার এ আপলোড করে শেয়ার করার প্রসেস
01:06:10